বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক মাত্র ৩ সেকেন্ডে ব্যাংকের টাকা তুলতে পারবে।
শুক্রবার রাতে হোটেল রুপসী বাংলায় 'এইচএসবিসি ব্যাংক-ডেইলি স্টার ক্লাইমেট সম্মাননা-২০১৩' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন,বাংলাদেশ ব্যাংককে পেপারলেস (কাগজবিহীন) করা হয়েছে। এখন চলছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবা দেওয়ার কাজ। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার হলে আগামী বছর থেকে গ্রাহকরা ৩ সেকেন্ডের মধ্যে অর্থ পাবেন। পরিবেশ রক্ষায় বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছে।
জলবায়ূ পরিবর্তন সম্পর্কে তিনি বলেন,জলবায়ূ পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ রক্ষার জন্য অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। মানুষ ও প্রকৃতি একসঙ্গে কাজ করলে সবুজ পৃথিবী গড়া সম্ভব। পরিবেশ দূষণের মূল কারণ অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশ ব্যাংক সব সময় গ্রিন ব্যাংকিংয়ে বিশ্বাস করে।
তিনি বলেন,দেশকে মধ্যবিত্ত দেশে পরিণত করতে সবুজায়নের বিকল্প নেই। সবুজায়ন বাস্তবায়িত হলে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ডু টিল্ক। অনুষ্ঠানে শেষে চার ক্যাটাগরিতে পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১৩ প্রদান করা হয়।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
অর্থনীতি
'গ্রাহক ৩ সেকেন্ডে টাকা তুলতে পারবে '
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক মাত্র ৩ সেকেন্ডে ব্যাংকের টাকা তুলতে পারবে।





