পুঁজিবাজারের তালিকাভুক্ত আল-আরফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩’শো কোটি টাকার মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এ বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে ৬ বছর পর্যন্ত। বন্ডটির নাম হবে “এআইবিএল মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড”।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ছাড়বে আল-আরফা ব্যাংক।

এছাড়াও বন্ড ইস্যু করতে প্রয়োজন হবে বিনিয়োগকারীদের সম্মতি। আর বিনিয়োগকারীদের সম্মতি নিতে অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) তারিখ ও স্থান পরে জানাবে ব্যাংক কতৃপক্ষ।

ঢাকা, ১৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর