পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ওই ঘোষণা দিয়েছে।
ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশের মধ্যে ২৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। একই সঙ্গে কোম্পানিটি ২:১আর রাইট শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ারের ঘোষণা দেয়।
কোম্পানি ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৩.৩৩ টাকা।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা আইডিএলসি’র
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





