মুন্সিগঞ্জের গজারিয়ায় চলমান গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাত নতুন জগতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এ শিল্পপার্ক স্থাপনের জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। চীনের বেসরকারি বিনিয়োগে এ শিল্পপার্ক স্থাপনের বিষয়ে ৭ মে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আয়োজিত এক বহুপক্ষীয় সভায় শিল্পমন্ত্রী রোববার একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অপসারণে করণীয় সম্পর্কে সম্মিলিত সিদ্ধান্ত গৃহিত হয়। এসব সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় উত্থাপন করা হবে বলে জানানো হয়।
সভায় শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পখাত বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়¦নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনে দূর্ঘটনার পর বিদেশি ক্রেতারা বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুললেও ইতোমধ্যে সরকার গৃহিত পদক্ষেপের ফলে তাদের মনোভাবের পরিবর্তন হয়েছে।
বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
আমির হোসেন আমু বলেন, রানা প্লাজা দূর্ঘটনার পর বিদেশি ক্রেতা সংগঠনের প্রতিনিধিরা ইতোমধ্যে এক হাজার ২শ’ তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এর মধ্যে মাত্র ১২টি কারখানাকে তারা ত্র“টিপূর্ণ বলে চিহ্নিত করেছেন, যাতে মাত্র ২০টি গার্মেন্টস কারখানা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গার্মেন্টস কারখানাকে পরিকল্পিত শিল্পনগরিতে স্থানান্তরের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে বলে তিনি জানান।
সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প, ভূমি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ¦তন কর্মকর্তা, বেজা, পরিকল্পনা কমিশন ও বিসিকের প্রতিনিধি, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, বিজেএমইএ ও বিকেএমইএ’র সভাপতিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি অত্যাধুনিক প্রযুক্তির গামেন্টস শিল্পপার্ক স্থাপনের জন্য ইতোমধ্যে চীনের বেসরকারি উদ্যোক্তারা প্রস্তাব দিয়েছেন। তারা নিজস্ব অর্থায়নে ১.২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
এতে আড়াইশ’ গার্মেন্টস কারখানা স্থাপিত হবে এবং ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ শিল্পপার্ক থেকে বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
তৈরি পোশাক নতুন জগতে প্রবেশ করবে শিগগিরই: আমু
মুন্সিগঞ্জের গজারিয়ায় চলমান গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাত নতুন জগতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





