[b]ঢাকা: [/b]ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর)’র অংশ হিসেবে দেশের শীতার্ত মানুষের মাঝে এ বছর শীত বস্ত্র বিতরণ করেছে।
দেশের উত্তারাঞ্চলের মানুষের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে আজ বুধবার ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, নীলফামারি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার-এর নিকট শীত বস্ত্র হস্তান্তর করেন। এছাড়াও ঢাকা শহরের আশে পাশের এলাকার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য ইতোমধ্যে ঢাকা মহানগর সমিতি এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম এর প্রতিনিধির নিকট শীত বস্ত্র হস্তান্তর করেছে ।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ডিসিসিআই সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]