নওগাঁর মান্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩০৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার নওগাঁর মান্দায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মো: সিরাজুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ আহসানুল আলম বলেন, ইসলামী ব্যাংক এদেশের সুষম ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
তিনি বলেন, কৃষি, শিল্পায়ন, তৈরি পোষাক, স্পিনিং, অবকাঠামো, যোগাযোগ, গৃহায়ন, তথ্য-প্রযুক্তি, বৈদেশিক বাণিজ্য, রেমিটেন্স ও এসএমই খাতের উন্নয়নসহ উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। গ্রামীণ দারিদ্র বিমোচনসহ মানুষের সার্বিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে কাজ করছে ইসলামী ব্যাংক। একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হতে তিনি ইসলামী ব্যাংকের সাথে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন মান্দা বণিক সমিতির সভাপতি শ্রী শ্যামলেন্দু কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ি মো: নুরুল ইসলাম, অধ্যাপক মাহবুবুল আলম চৌধুরী, ফরহাদ হোসেন চকদার ও মো: শহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মো: ওবায়দুল্লাহ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন ও রাজশাহী জোন প্রধান মো: ফাইজুল কবিরসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এমবিএইচ





