সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও টাকার পরিমাণে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। চলতি মাসের তিন কার্যদিবসই উত্থানে রয়েছে উভয় বাজার। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫২৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩১৫ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আজ বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৫ কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৫ লাখ টাকা।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]