আন্তর্জাতিক বাজারে দর বাড়ায় দেশের বাজারেও স্বর্নের দাম বাড়ছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ন ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্নের দর ২৭ হাজার ৪১০ টাকা ভরি।
রবিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ন ৪৭ হাজার ২৩৯, ২১ ক্যারেট ৪৫ হাজার ৮১ এবং ১৮ ক্যারেটের ৩৮ হাজার ৬০৭ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্নের ভরি ছিল ২৬ হাজার ২৪৪ টাকা।
কাল থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ও ২১ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্নের দর প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা এবং ১৮ ক্যারেটে এক হাজার ৫০ টাকা বাড়ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতেই স্বর্নের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি দিলিপ কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে স্বর্নের দাম বাড়ার কারণেই আভ্যন্তরীন বাজারেও দাম বাড়াতে হচ্ছে। এতে প্রতি ভরি স্বর্নের দাম গড়ে প্রায় ১২০০ টাকা করে বাড়বে। তিনি আরো বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্নের দাম বেড়ে চলেছে।’
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





