ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কমিশনের অন্য দুই সদস্য শামসুল আলম ও কে এম এন মঞ্জুরুল হক লাভলু উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ২৪ মার্চের মধ্যে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধ ও ২৫ মার্চের মধ্যে সদস্যদের চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি মনোনয়ন করার তারিখ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ৩০ মার্চের মধ্যে প্রাথমিক ভোটার তালিকা ও ৯ এপ্রিলের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা দাখিলের শেষ তারিখ ১৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আর এই পদে ভোটগ্রহণ করা হবে ২৩ এপ্রিল। নির্বাচিত পরিচালকের ভোটে ২৫ এপ্রিল সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেএইচ