সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৪৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩৫ মিনিটে ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮১১ পয়েন্টে। এ সময় মোট ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৩৫টি, কমেছে ৭৬টি আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৪৮ কোটি ২২ লাখ টাকার।
অন্যদিকে সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৬৯ পয়েন্টে। এ সময় মোট ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ১৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৭৭১ কোটি ৬৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]