চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ২ লাখ ৩৮ হাজার কোটি টাকার হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার এনজিও নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এবারের বাজেটে মানব উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান।
এআর





