দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার ইচ্ছা পোষণ করেছেন বিজিএমইএ নেতারা। তবে ঠিক কবে কখন তারা খালেদা জিয়ার কাছে যাবেন তা খোলাসা করেননি তারা।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এ ইচ্ছা পোষণ করেন। এর আগেও বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হলে বিজেএমইএ নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন।
কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যহত হচ্ছে। শুধু তাই নয়, বিদেশে ক্রেতাদের কাছে নেতিবাচক ধারণা চলে যাচ্ছে। ফলে আমাদের ইমেজ সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসনে যে পদক্ষেপ নিয়েছিলাম তাতে গুড়ে বালি পড়তে যাচ্ছে। তাই প্রয়োজনে আমরা সংকট নিরসনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করব।
এএইচ





