বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় গ্রাহকদের সাথে বাংলা নবর্বষ পয়লা বৈশাখ উদযাপন করেছে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক র্অথ স্থানান্তর প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি।
সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও সহযোগী এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাথে যৌথভাবে কুমিল্লার হোমনা থানায় কনর্সাট ও মেলার মাধ্যমে গ্রাহকদের সাথে পয়লা বৈশাখ উদযাপন করেছে এক্সপ্রেস মানি। বিভিন্ন বয়স ও শ্রেণির দর্শনার্থীরা এ উৎসবে অংশ নেয়।
এক্সপ্রেস মানি’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার বলেন, “স্থানীয় গ্রাহকদের সাথে পয়লা বৈশাখ উদযাপনের বিষয়টি অত্যন্ত আনন্দের। কুমিল্লার গ্রাহকদের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়তেই আমাদের এ আয়োজন। সহযোগী সব প্রতিষ্ঠান ও এক্সপ্রেস মানি’র লক্ষ্য- প্রাতিষ্ঠানিক ও সুবিধাজনক চ্যানেলে র্অথ স্থানান্তরে গ্রাহকদের উৎসাহিত করা এবং অবৈধ ও অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে র্অথ স্থানান্তরের হার কমিয়ে আনা।”
মেলায় দর্শনার্থীদের জন্য ছিল আর্থিক সচেতনতামূলক অনুষ্ঠান, গেমশো, কুইজ, লোক-সংগীত ও ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। সকল বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এক্সপ্রেস মানি’র বর্ষবরণ অনুষ্ঠান।
জেএ





