সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। উভয় বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকা।
রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৮৮ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৬১ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ১১ লাখ ৭ হাজার টাকা।
একটানা বেশ কয়েকদিন দর পতনের পর বাজার স্বাভাবিক উত্থান প্রবণতায় ফিরছে বলে মনে করছেন বাজার সংশ্লিস্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা। রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৯৫ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকা।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ঊর্ধমুখী পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। উভয় বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে।





