সূচকের পতন দিয়েই সপ্তাহ শুরু পুঁজিবাজারে। রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
তবে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঊর্ধমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে তা পতনের দিকে ধাবিত হয়। যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০০২ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে ১৭০২ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৪৯ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৬৪৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার ডিএসইতে লেনদেন কমেছে ৭২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
বিগত কয়েকদিন দর সংশোধনের পর বাজার কিছুটা উত্থান পতনে রয়েছে। কতিপয় কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মতপুত: না হওয়ায় অনেকে কম দরে শেয়ার ছেড়েছেন। এ ছাড়া অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণার আগে শেয়ার দর বেড়ে যাওয়ায় অনেকে কিছুটা মুনাফায় শেয়ার ছেড়েছেন। এমন পরিস্থিতিতে বাজারে বিক্রয় চাপ বেড়ে যাওয়ায় মূল্য সূচক কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৫ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয় ৫০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আজ সিএসইতে লেনদেন বেড়েছে ৯৩ লাখ টাকা।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
অধিকাংশ কোম্পানির দর কমেছে পুঁজিবাজারে
সূচকের পতন দিয়েই সপ্তাহ শুরু পুঁজিবাজারে। রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।





