পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিগুলো হল- নাভানা সিএনজি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এপেক্স স্পিনিং মিলস লিমিটেড।

নাভানা সিএনজি: প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.০৩ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহের পরিমাণ ০.৪৪ টাকা। আগের বছর একই সমেয়ে এর পরিমাণ ছিল ০.৫৩ টাকা। অপরদিকে চলতি ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৩১.০৮ টাকা। ৩১ মার্চে এ সম্পদের পরিমাণ ছিল ৫০.০২ টাকা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস: প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২.৫১ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ ৩.১১ টাকা। আগের বছর একই সমেয়ে এর পরিমাণ ছিল ১.৭৬ টাকা। অপরদিকে চলতি ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫৯.৩৮ টাকা। ৩১ মার্চে এ সম্পদের পরিমাণ ছিল ৫৬.০৯ টাকা।

এপেক্স স্পিনিং: প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ০.২৭ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহের পরিমাণ ৩৭.৪৭ টাকা। আগের বছর একই সমেয়ে এর পরিমাণ ছিল নেগেটিভ (১.৫০) টাকা। অপরদিকে চলতি ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫০.৭৩ টাকা। ৩১ মার্চে এ সম্পদের পরিমাণ ছিল ৫০.০২ টাকা।

এমআর