পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলখাতের কোম্পানি রতনপুরস্টিল রি-রোলিংমিলস লিমিটেড শেয়ার প্রতি দর অস্বাভাবিকহারে বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানীটি। কোম্পানির শেয়ার দর গত ১১কার্যদিবসে ৪৪শতাংশ বাড়লেও কোন কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি, ডিএসই আরএসআরএম স্টিলের কাছে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় । জবাবে কোম্পানিটি দর বাড়ার পেছনে কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে ।
দেখা গেছে, এ কোম্পানির শেয়ার দর গত কয়েক কার্যদিবস যাবৎ বাড়ছে । কোম্পানিটির শেয়ার দর গত ২৭ নভেম্বর এ ছিল ৪২.৮০ টাকা। আর ১৪ ডিসেম্বর সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩.১০ টাকায়। এই সময়ে কোম্পানিটির দর বেড়েছে ১৯.০০ টাকা বা ৪৪.২৯ শতাংশ।ডিএসই যা অস্বাভাবিক মনে করছে।
নাজিব





