দ্বিতীয় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা, প্রদর্শনী ও সেমিনার আগামী বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ১ মার্চ পর্যন্ত।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।
আহকাবের আয়োজনে এবারের মেলার মোট ১২০টি দেশি-বিদেশি স্টল থাকবে। এর মধ্যে ২০টির বেশি বিদেশি বিভিন্ন কোম্পানির স্টল থাকবে।
আহকাবের মহাসচিব ডা. এম নজরুল ইসলাম বলেন, আমরা আশা করছি এই মেলার মধ্য দিয়ে দেশের অনগ্রসর মৎস্য, ডেইরি ও পোষাপ্রাণী খাতটি জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে এবং মেলা সুষ্ঠূভাবে সম্পন্ন হবে, সফল হবে। এছাড়া এ খাতের বিভিন্ন সমস্যার সমাধান, কারিগরি উন্নয়ন ও আন্তর্জাতিক চাহিদা পূরণে অবদান রাখবে।
সংগঠনটি জানায়, প্রদর্শনী ও মেলায় দেশি-বিদেশি পোষাপ্রাণী, মৎস্য ও ডেইরি বিশেষজ্ঞরা অংশ নিবেন। এছাড়া এতে সেমিনারের আয়োজনও থাকছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থন এ মেলা ও প্রদর্শনী হচ্ছে।
প্রদর্শনীতে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এসিআই লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে সুইস কন্টাক্ট এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে রেনেটা অ্যানিমেল হেলথ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আহকাবের সভাপতি মোমিন উদ দৌলা, সহ-সভাপতি একেএম আলমগীরসহ এর কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা বৃহস্পতিবার
দ্বিতীয় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা, প্রদর্শনী ও সেমিনার আগামী বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ১ মার্চ পর্যন্ত।





