সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে শুরু হয় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। উত্থান-পতনে চলছে লেনদেন। শুরু থেকে দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
লেনদেনের শুরুতে সূচকের পতন হলেও ১ ঘন্টা পরে ফের উত্থানে ফিরে পুঁজিবাজার। তবে দুপুর পৌনে ১২টায় ফের সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এভাবে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে।  
এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। আর টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭৯ পয়েন্টে। এ সময় মোট  ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টি, কমেছে ১০১ টি আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৫৮ কোটি ৭৯ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪১০ পয়েন্টে। এ সময় মোট ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকার।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]