ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সপ্তাহের শুরু হয়েছে রোববার প্রথম কার্যদিবসের লেনদেন। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে ডিএসইতে। ডিএসইতে লেনদেন কমে সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮২ কোটি ৮১ লাখ টাকার। ডিএসইতে এ লেনদেন সাত মাস ৪ দিন বা ১৪৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ডিএসইতে গত বছরের ২১ অক্টোবর লেনদেন হয়েছিলো ১৬৭ কোটি ১১ লাখ টাকার।
ডিএসইর সঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। সিএসইতে ৭ মাস ৫ দিন বা ১৪৫ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে সিএসইতে গত বছরের ২০ অক্টোবর লেনদেন হয়েছিলো ১২ কোটি ৩ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭৮ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টি, কমেছে ১২৮টি আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৫৮ কোটি ৭৯ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৪৬ পয়েন্টে। সিএসইতে মোট ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।[b]
ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডিএসইতে ৭ মাসে সর্বনিম্ন লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে সপ্তাহের শুরু হয়েছে রোববার প্রথম কার্যদিবসের লেনদেন। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে ডিএসইতে। ডিএসইতে লেনদেন কমে সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।





