অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। কারণ বিনিয়োগ ছাড়া ২০২১ সালের মধ্যে যে ১০ শতাংশ প্রবৃদ্ধির কথা চিন্তা করা হচ্ছে তা আকাশ কুসুম হবে। বিনিয়োগ না করলে আমরা মধ্য আয়ের দেশে পৌছাতে পারবো না।
বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে আইসিটি মোবাইল ও কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে বিনিয়োগে উন্নয়ন হয়েছে। এই বিষয়টিতে আরও জোরে-সোরে এগিয়ে নিতে হবে।
বর্তমানে পুঁজিবাজার স্থিতিশীলতা বিরাজ করছে দাবি করে তিনি বলেন, বিধিমালা ও আইন দিয়ে যেভাবে পুঁজিবাজার নিয়ন্ত্রিত হচ্ছে, তাতে সত্যিকারের পুঁজিবাজার সৃষ্টি করতে পেরেছি।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করেছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ইন্টারনেটের উপর থেকে শুল্ক ও ভ্যাট কমানোর জন্য আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
‘বিদেশী বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি অর্জন আকাশ-কুসুম চিন্তা’