বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এক ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় স্বর্ণের দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
এনএইচ