পাসপোর্ট ইস্যু বাবদ গত ১১ মাসে অধিদপ্তরের রাজস্ব আয় ৭৩১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২৩ টাকা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে এমপি বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, ২০১৫-২০১৬ অর্থবছরের জুলাই ২০১৫ হতে মে ২০১৬ পর্যন্ত পাসপোর্ট ইস্যু বাবদ অধিদপ্তরের রাজস্ব আয় হয়েছে ৭৩১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২৩ টাকা। পাসপোর্ট ইস্যু বাবদ ৬৭টি বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিস ওয়ারী রাজস্ব আয়ের হিসাব বিবরনী তুলে ধরেন তিনি।

এফএফ