বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ইসলামী ব্যাংকের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা। বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১৯.৪০ থেকে ২০.৯০ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ার কোম্পিানির ৯.৯০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৯০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯.২৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮.০৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৭৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৬.৪৩ শতাংশ, রেনেটার ৬.২৫ শতাংশ, লিন্ডে বিডির ৬.১৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ৪.৭১ শতাংশ দর বেড়েছে।

দর বৃদ্ধির এ তালিকায় ‘জেড’ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।

এমকে