১২ লাখ অতিক্রম করেছে ই-টিআইএন রেজিস্ট্রেশন। করসংক্রান্ত প্রতিবন্ধকতা কমিয়ে করসেবা বৃদ্ধি করতে এই সেবা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দিন যতই যাচ্ছে, এর প্রতি করদাতাদের আগ্রহ বাড়ছে। ফলে ই-টিআইএনের প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণে প্রতিষ্ঠানটির খুব বেশি সময় লাগবে না।
সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে রাজস্ব আদায়ের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা পূরণে আর সমস্যা হবে না।
এনবিআর সূত্রে জানা যায়, ২৫ জুন পর্যন্ত ই-টিআইএন রেজিস্ট্রেশন হয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৫০০টি। যার মধ্যে ৩ লাখ ১২ হাজার নতুন করদাতা এবং ৯ লাখ ২৬ হাজার ৫০০ জন পুনরায় রেজিস্ট্রেশন করেছেন।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রথম ১০ মাসে রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৭০৪ কোটি ৫০ লাখ টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৭৭৩ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৭২ দশমিক ৫৬ শতাংশ।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





