মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে।

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৯৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৯ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৬০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫০2 পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর