টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর মূল্যসূচকের পতন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬২১ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫১৮ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার ডিএসইতে লেনদেন কমেছে ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৫ লাখ টাকা।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
টানা ঊর্ধমুখীর পর মূল্যসূচকের পতন