[b]ঢাকা: [/b]লেনদেনের শুরুতে নিম্নমুখী দেখা গেলেও শেষটা ছিল ঊর্ধ্বমুখী। এভাবে টাকার অংকে লেনদেনের পরিমান ৭’শ কোটি ছাড়িয়ে গেছে। বেড়েছে সব ধরণের মূল্য সূচক। দিনের অধিকাংশ সময় বাজারে মিশ্র প্রবণতা থাকলেও শেষ ঘন্টায় পরিস্থিতি পাল্টে যায়।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট  ২৯৩ টি কোম্পনির ১৫ কোটি  ৩২ লক্ষ ৪৩ হাজার ২৯৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৭১০ কোটি  ৮৯ লাখ ৩৮ হাজার ৭৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১০০ কোটি টাকা বেশি।
ডিএসই  ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪.১৪ পয়েন্ট বেড়ে  ৪৫৮৪.৬৩ পয়েন্ট,  ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪২ পয়েন্ট বেড়ে ১৬১৪.৭০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬.৪১ পয়েন্ট  বেড়ে ৯৪৭.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২১ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টি কোম্পানির শেয়ারের।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-মোজাফ্ফর হোসেন স্পিনিং, এপেক্স ট্যানারী, প্রগতি ইন্সু:, মিরাক্যাল ইন্ডাঃ, আইপিডিসি, তাক্কাফুল ইন্সুঃ, নদার্ন ইন্সুঃ, প্যারামাউন্ট ইন্সুঃ, প্রগতি লাইফ ও প্রাইম লাইফ ইন্সুঃ।
মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়েছে। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের। দিনভর এ কোম্পানির ৭৪ কোটি ১ লাখ ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমান ৩৪ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৫০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৬১০ কোটি ৮৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১০০ কোটি ২ লাখ ২৯ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌্ণ মূল্য সূচক দিনশেষে ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৪ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৬৮ লাখ টাকা
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]