আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল বুধবার ঢাকা আসবে। ‘ইসিএফ রিভিউ মিশন’ নামের দলটি বাংলাদেশে আসছে। সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান রডরিগো কুবেরো ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলটি বৈঠক করবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে বাজেটে ভর্তুকি কমানোর পক্ষে আইএমএফ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা চায় তারা। এছাড়া বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রস্তাব, বাজেট বাস্তবায়নের ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ভর্তুকি কমানো, সংস্থাটিতে বিদেশী অডিটর নিয়োগ, হার্ডটার্ম লোন নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়নের অগ্রগতি ও বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করবে প্রতিনিধি দল। প্রতিনিধি দলের ২ এপ্রিল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) ইএইচ[/b]
অর্থনীতি
আইএমএফ প্রতিনিধি দল ঢাকা আসছে বুধবার
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল বুধবার ঢাকা আসবে। ‘ইসিএফ রিভিউ মিশন’ নামের দলটি বাংলাদেশে আসছে। সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান রডরিগো কুবেরো ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।





