সূচকের ঊর্ধ্বমুখীতায় সপ্তা‌হের তৃতীয় কার্য‌দিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এরই সাথে‌ লেন‌দে‌নের প‌রিমাণও বেড়েছে।

দিন‌শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫০৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি টাকার শেয়ার। সে হিসেবে শেয়ার লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা।

লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

ডিএসই‌তে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ)।

দিন‌শে‌ষে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

এমকে