রমনা পার্কে ২৬ ডিসেম্বর বাংলালিংক বাংলাদেশ উৎসবের ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের হেড অব পিআর এ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং এ্যান্ড করপোরেট এ্যাফেয়ার্সের শাফায়েত আলম উপস্থিত ছিলেন।

উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো— রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে কাজী নজরুলের গান ও কবিতা, লালন সঙ্গীত, গম্ভীরা ও ভাওয়াইয়া গান, শাহ্ আবদুল করিম ও হাছন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবিত করা। পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, বইমেলা, পুতুলনাচ ও নাগরদোলার আয়োজন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

বাংলালিংকের হেড অব পিআর এ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী তার মন্তব্যে বলেন, ‘বাংলাদেশে যাত্রা শুরুর সময় থেকেই বাংলালিংক নিরলসভাবে এদেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়নে কাজ করে চলেছে। বাংলালিংক সত্যিকার অর্থেই জাতীয় চেতনায় নিবেদিতপ্রাণ একটি কোম্পানি। সে অনুযায়ী বছরজুড়ে বাংলালিংক এদেশে বহু অনুষ্ঠানের আয়োজন করেছে, যা লাখ লাখ মানুষ উপভোগ করেছে। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়েছে।’

জেআই