গতসপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১২ খাতে।
অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিমা খাতের। এখাতের দর বেড়েছে ১৭ দশমিক শূণ্য ৪ শতাংশ। এরপরেই বেড়েছে প্রকৌশল খাতের। এ খাতের দর বেড়েছে ৫ দশমিক শূণ্য ২ শতাংশ ।
অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতের ২ দশমিক ৫৬ শতাংশ, সেবা-আবাসন খাতের ১ দশমিক ২৯ শতাংশ, বিবিধ খাতের ১ দশমিক ৬৫ শতাংশ, জ্বালানি খাতের ২ দশমিক ২৭ শতাংশ, সিরামিক খাতের শূণ্য দশমিক ৩০ শতাংশ, ব্যাংক খাতের শূণ্য দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে। এছাড়া অন্যান্য খাতগুলোর দর কমেছে।
এসএম/মুহিব





