ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা (ইবিএল-বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-২০১৪) ৩০ মে থেকে শুরু হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) যৌথ উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা।
জানা গেছে, এবারের মেলায় ভারত, ভুটান, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রায় ১০০টি পর্যটন সংস্থা ও প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য নিয়ে অংশগ্রহণ করবে।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্র’র আয়োজন করা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে ১ জুন।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]