দেশের প্রধান দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমলেও লেনদেন বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবস তুলনায় কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৩০ লাখ ২৮ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এ দিন এ কোম্পানির ৫৯ লাখ ৯৫ হাজার ৫০০ শেয়ার ৪৬ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৩০ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৩২১ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা।
অপর পুঁজিবাজার সিএসইর সাধারণ মূল্য সূচক দিনশেষে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৬৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৫৯ লাখ টাকা।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
দেশের প্রধান দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমলেও লেনদেন বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবস তুলনায় কমেছে।





