কর্পোরেট ট্যাক্স ১০ শতাংশ কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করার দাবী করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনস (বিএমবিএ)।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিএমবিএ নেতারা এ দাবি করেন।
আগামি অর্থবছরের (২০১৪-২০১৫) বাজেটে এ কর্পোরেট ট্যাক্স কমানোর দাবী করে বিএমবিএ। তবে গত বছর তারা ৫ শতাংশ কমানোর দাবী করেছিল। সংগঠনটি দীর্ঘ মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় সুবিধার দাবি জানান।পাশাপাশি দ্বৈতকরের অবসান চেয়েছে তারা।
বিএমবিএ সহ-সভাপতি আক্তার হোসেন সান্নামাত বলেন, নানা জটিলতায় পুঁজিবাজারের প্রণোদনা প্যাকেজ কোনো কাজে আসছে না। তাই পুঁজিবাজারের স্বার্থে আগামি বাজেটে থোক বরাদ্দ রাখার দাবী করেন।
তিনি বলেন, বর্তমানে কোনো বিনিয়োগকারীকে ঋণ পেতে হলে ১৭ থেকে ১৮ শতাংশ সুদ দিতে হয়। বিএমবিএকে বাংলাদেশ ব্যাংক যদি ৫ শতাংশ হারে ঋণ দেয় তাহলে বিনিয়োগকারীদেরকে ৭ থেকে ৮ শতাংশ হারে ঋণ দিতে পারবে। এতে করে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
প্রস্তাবের মধ্যে রয়েছে, বিনিয়োগকারীদেরকে মওকুফ করে দেওয়া ঋণের ওপর কর প্রত্যাহার, নিয়ম অনুযায়ী প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠাকে ১ শতাংশ করে সাধারণ প্রভিশনিং করতে হয়। ওই প্রভিশনিংয়ের ওপর টেক্স মওকুফ করার দাবি জানায় বিএমবিএ।
এসময় এনবিআরের চেয়ারম্যান বলেন, বাজেট এমনভাবে প্রণয়ন করা উচিত-যাতে দেশজ উৎপাদ বৃদ্ধি পায়। একই সঙ্গে দেশ পরিচালনার জন্য এই বাজেট থেকে যথাযথভাবে অর্থ সম্পাদন করার বিষয়টিও যেন নিশ্চিত হয়।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার নীতির সদস্য আমিনুল ইসলাম, বিএমবিএ সহ-সভাপতি আক্তার হোসেন সান্নামাত, নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান সহ অন্যান্যরা।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
১০ শতাংশ কর কমানোর দাবী করেছে বিএমবিএ
কর্পোরেট ট্যাক্স ১০ শতাংশ কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করার দাবী করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনস (বিএমবিএ)। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিএমবিএ নেতারা এ দাবি করেন।





