বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামীকাল সোমবার ১৭ মার্চ। এদিন দেশের সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনসাধারণ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়।
দিনটিকে যথাযোগ্য মযার্দায় পালন করা হবে। এ জন্য সরকারি ও আওয়ামী লীগ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]