ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন পরিদর্শন (ভিজিট) করলে জিততে পারবেন ফার্নিচার পুরস্কার। মেলায় আগত যে কোনো ক্রেতা-দর্শনার্থী এই সুযোগ পাবেন।

বুধবার বাণিজ্যমেলা ঘুরে দেখা গেছে, মেলায় পারটেক্স ফার্নিচারের প্যাভিলিয়নে প্রবেশ করলে বিক্রয়কর্মীরা ক্রেতা-দর্শনার্থীদের হাতে একটি লাকি কুপনের টিকিট ধরিয়ে দেন।

ক্রেতা-দর্শনার্থীদের নাম ও সেলফোন নম্বর লিখে একটি অংশ প্যাভিলিয়নে রেখে আর একটি অংশ তাদের দিয়ে দেওয়া হয়।

প্রতি সপ্তাহে একটি র‌্যাফেল ড্র হয়। এতে একজন ভাগ্যমান বিজয়ী পাবেন পুরস্কার হিসেবে  পারটেক্সের ফার্নিচার। মেলা উপলক্ষ্যে চার সপ্তাহে চারটি ড্র হবে। প্রতি ড্রতে পুরস্কার জিতবেন একজন। 

এ বিষয়ে পারটেক্স ফার্নিচার প্যাভিলিয়নের খুচরা বিক্রয় বিভাগের উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) অশোক কুমার বলেন, মেলায় পারটেক্স ফার্নিচারের নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র প্রদর্শন করা হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের মানসম্মত এসব ডিজাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের এই উদ্যোগ।

পুরস্কার সম্পর্কে তিনি বলেন, গত সপ্তাহে শহীদ উল্লাহ নামের একজন আলমীরা জিতেছেন। পরে তিনি একটি বেডসেট নিয়েছেন।

আগামীকাল দ্বিতীয় ড্র অনুষ্ঠিত হবে। সেখানে একজন ভাগ্যবান জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

মেলায় পারটেক্সের নতুন ডিজাইন সম্পর্কে তিনি বলেন, বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং সেট, কর্নার সেলফ ও মিরর কেবিনেটসহ সব ধরনের আসবাবপত্রে নতুন ডিজাইন এসেছে।

এছাড়া প্রথমবারের মতো পারটেক্স ফার্নিচারে যোগ হলো বাথরুম কেবিনেট। বাথরুমের যাবতীয় জিনিসপত্র রাখা যাবে এই কেবিনেটে।

মেলা উপলক্ষ্যে মেলাসহ সারা দেশে মেলাচলাকালে পারটেক্সে ফার্নিচারে সর্বোচ্চ ১৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে জানিয়ে অশোক কুমার বলেন, লেমিনেশন বোর্ড ১৮ শতাংশ, চেয়ার ১৫ শতাংশ ও শিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। 

আর ফার্নিচারের দাম পরিশোধে ক্রেতারা তিনটি ব্যাংকের মাধ্যমে একবছরে জিরো ইন্টারেস্টে পেমেন্টের সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকায় ১৩টি শো-রুম আর সারাদেশে পারটেক্সের অনেক ডিলার রয়েছে। বাণিজ্য মেলা ছাড়াও শো-রুমগুলোতে বেডরুম, ড্রইং, ডাইনিং, অফিস ফার্নিচারের পাশাপাশি বিভিন্ন ফার্নিচার পাওয়া যাচ্ছে।

এসএইচ