মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। সরকারি ছুটির কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও আগামীকাল বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে দেশে বেসরকারি এবং স্বায়ত্বশাষিত সকল প্রতিষ্ঠান এ দিন বন্ধ থাকবে। আর সরকারি ছুটির কারণে আগামীকাল দেশের উভয় শেয়ারবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
সারা দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ জন্য সরকারি ভাবে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার যথারিতী লেনদেন চলবে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]