সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের উভয় বাজারে লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে ডিএসইতে সামান্য সূচক বাড়লেও কমেছে সিএসইতে। গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫০৬ দশমিক ৪৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়লেও এক ঘণ্টা শেষে কমেছিল ১৫ পয়েন্ট। এভাবে ওঠানামার পর শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে ৩৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এ প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া হেইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
অন্যদিকে ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮৮ পয়েন্টে।
সিএসইতে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের উভয় বাজারে লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে ডিএসইতে সামান্য সূচক বাড়লেও কমেছে সিএসইতে। গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।





