ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমক্যাশের সেবা গ্রহণ করবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ।
৮ মে ২০১৬ ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন এবং ব্যুরো বাংলাদেশ-এর পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআইএস





