বিশ্ব ব্যাংকের সঙ্গে ৭ কোটি ৮৪ লাখ মার্কিন ডলারের ঋণ চুক্তি করেছে সরকার।সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) পক্ষে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ই কাইমস ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

রুরাল ইলেক্ট্রিফিকেশন অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকার নবায়ণযোগ্য বিকল্প জ্বালালি উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর