সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরুতে উর্ধ্বমূখী থাকলেও সূচকের পতন দিয়ে শেষ হয় লেনদেন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান-পতনের মধ্যে শেষ হয় লেনদেন। বৃহস্পতিবার সিএসইতে সামান্য বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষন করে দেখা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩২ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। বৃহস্পতিবার এ কোম্পানির ১ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৩০০টি শেয়ার ৪৮ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৫ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৪২ কোটি টাকার শেয়ার। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ টাকা।
অন্যদিকে সিএসই সাধারণ মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৮ লাখ টাকা।
এর আগে বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৬২ লাখ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ২ কোটি ৬ লাখ টাকা।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





