ইতিবাচক প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার পার করেছে পুঁজিবাজার। দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। একই ভাবে বেড়েছে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। একই অবস্থা দেখে গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। তবে দিনের প্রথমভাগে লেনদেনের গতি তুলনামুলক বেশি থাকলেও শেষ ভাগে ধীর গতি লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।
রোববার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬১৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৯৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬২ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।
সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের, এর পরেই অবস্থান করছে লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, ও পদ্মা অয়েল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৬২ পয়েন্টে। লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।
দিন শেষে টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৩কোটি ১৪ লাখ টাকার কিছুটা বেশি।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ইতিবাচক পুঁজিবাজার
ইতিবাচক প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার পার করেছে পুঁজিবাজার। দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। একই ভাবে বেড়েছে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।





