নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচক কমেছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৭ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৭১ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও

মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর