পুঁজিবাজার শক্তিশালী করতে রাষ্ট্রীয় তিন ব্যাংককে বাজারে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ব্যাংক তিনটি হলো- সোনালী, জনতা ও অগ্রণী।
এছড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
আজ (০৯ ফেব্রয়ারি) রোববার বেলা সাড়ে ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংশ্লিষ্ঠদের নিয়ে বৈঠকে বসেছেন।
বৈঠকে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এমবি





