সপ্তাহের শেষ লেনদেন বৃহস্পতিবার ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও সিএসতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইতে লেনদেন বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
একটানা চার কার্যদিবস ধরে বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক।
তবে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক রেখা নিম্নমুখী রয়েছে। বুধবার টাকার অংকে লেনদেন সামান্য কমলেও বৃহস্পতিবার উভয় বাজারে লেনদেন বেড়েছে।
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৪২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬০২ কোটি ২৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৩২ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৫৫০ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ৫১ কোটি ৬৩ লাখ ২৬ হাজার টাকা বা ৯.৩ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৫৬ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪২.৬ শতাংশ।
এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএল বিডির। দিনভর কোম্পানিটির ২৯ লাখ ১১ হাজার ১০০টি শেয়ার ৩৩ কোটি ৬৯ লাখ ৯ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।
এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্টের ২৪ কোটি ৪৯ লাখ, বেক্সিমকো লিমিটেডের ২২ কোটি ৮১ লাখ, বিএসআরএম স্টিলসের ২২ কোটি ১০ লাখ, গ্রামীণফোনের ১৮ কোটি ২৯ লাখ, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫২ লাখ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ১১ কোটি ৬৭ লাখ, অগ্নি সিস্টেমসের ১০ কোটি ৯১ লাখ, ডেল্টা লাইফের ৯ কোটি ৫৬ লাখ এবং সামিট পাওয়ারের ৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বিএসআরএম স্টীল, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, অগ্নি সিস্টেমস লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সামিট পাওয়ার কোম্পানি।
অপরদিকে বৃহস্পতিবার সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ২ কোটি ৩৯ লাখ টাকা।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





