পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বিশেষত বাজারে বেগুনের দাম স্থিতিশীল রাখতে এফবিসিসিআই বিভিন্ন জেলা শহর থেকে এবং বিভিন্ন আমদানীকারকদের মাধ্যমে

পার্শ্ববর্তী দেশ থেকে বেগুন আমদানীর ব্যবস্থা করছে। রোববার মিডিয়ায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই আমদানীকৃত বেগুন বাজারে আসলে ২/১ দিনের

মধ্যে বাজারে বেগুনের মূল্য স্থিতিশীল হবে বলে এফবিসিসিআই আশা প্রকাশ করেছে। উল্লেখ্য যে, গত বৎসর কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই জরুরী ভিত্তিতে ভারত থেকে মরিচ আমদানী করেছিল ফলে বাজার মূল্য স্থিতিশীল ছি বলে দাবি করেছে সংগঠনটি। 

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর