মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক। ২০১৪ সালের হিসাব বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটি শেয়ারপ্রতি ৮১ পয়সা লোকসান গুনলেও চলতি ২০১৫ সালে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কেরেছে ৭৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটি করপরবর্তী মুনাফা করেছে ৫৭ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় করেছে ৭৮ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ৫৯ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৮১ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৯৬.২৯ শতাংশ।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শাহজালাল ব্যাংকের করপরবর্তী মুনাফা হয়েছে ৩৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ৪৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৫৯ পয়সা।

এএইচ