[b]ঢাকা:[/b] রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতদের সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ঘটনায় কী পরিমান অনুদান এসেছে এবং প্রদান করা হয়েছে তার সঠিক তথ্য প্রকাশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত ‘রানা প্লাজা দুর্ঘটনা ও পরবর্তী পদক্ষেপসমূহ, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি বিষয়ক’ আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম লিখিত বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, “রানা প্লাজায় নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা বের করতে হবে। দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপসমূহ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সঠিক তথ্য জানাতে হবে।”
সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, “রানা প্লাজার উদ্ধার কাজে স্বচ্ছতার অভাব ছিলো। প্রধানমন্ত্রীর তহবিলে কে কত টাকা দিয়েছে এবং কে কত টাকা পেলো তা কিভাবে জানতে পারবো। এটি জানার জন্য আজো কোনো ওয়েবসাইট বা মাধ্যম তৈরি করা হয়নি।”
সভায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “রানা প্লাজায় যে সব শিশুরা তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের ভরণ-পোষণের দায়িত্ব বিজিএমইএর। ওইসব শিশুদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তারা বিজিএমইএর সব ধরনের সহায়তা পাবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রেহমান সোবহান, অর্থনীতিবিদ এমএম আকাশ, শ্রম সচিব মিকাইল সিপার প্রমুখ।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
রানা প্লাজা ট্রাজেডি, অনুদানের সঠিক তথ্য প্রকাশের দাবি
রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতদের সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ঘটনায় কী পরিমান অনুদান এসেছে এবং প্রদান করা হয়েছে তার সঠিক তথ্য প্রকাশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।





