ঢাকা: পোশাক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও ভারতের যৌথ কার্যকরী গ্রপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার।
ঢাকায় প্রথম এ বৈঠকে আন্তর্জাতিক পাট গবেষণা গ্রুপের (আইজেএসজি) কার্যক্রম  বাংলাদেশে অব্যাহত রাখা নিয়ে আলোচনা হতে পারে। ২০১৪ সালে বাংলাদেশে আইজেএসজির মেয়াদ শেষ হয়ে যাবে।
দুই দেশের পোশাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেমন দক্ষতা বৃদ্ধি প্রতিষ্ঠান, ফ্যাশন ইনস্টিটিউশন ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে কাজ করে যৌথ ওয়ার্কিং গ্রুপ।
পোশাক শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে ২০১৩ সালের একটি সমঝোতা স্মারক সই হয়।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ
[/b]